দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেল ৩টায়।
চীনের বিপক্ষে ম্যাচ ঘিরে ব্যাংককে আলপাইন ট্রেনিং ক্যাম্পে দেড় ঘণ্টার অনুশীলন করেছে টিম বাংলাদেশ। গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে প্রায় ৭৫ মিনিটের একটি ইনটেনসিভ ট্রেনিং পরিচালনা করেন।
সেশনে ছিল স্ট্রাকচার্ড ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল এবং ম্যাচ পরিস্থিতি ভিত্তিক একটি প্রতিযোগিতামূলক ইনট্রা-স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ।
দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুল শোধরানোয় বেশি মনোযোগী ছিলো বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডে গরমের তীব্রতা থাকলেও ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা।
/অ